1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় ৪৩৫৬ জনের মৃত্যু: নিসচা

  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৩৬১ Time View

২০১৯ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৩৫৬ জন নিহত এবং ৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়াও ট্রেন দুর্ঘটনায় আরও ১৯৮ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গঠিত সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) এর এক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। খবর ইউএনবির

শনিবার জাতীয় প্রেসক্লাবে ২০১৯ সালে সড়ক দুর্ঘটনার ওপর একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিসংখ্যানের বিভিন্ন তথ্য তুলে ধরেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

তিনি জানান, ছয়টি জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল, টেলিভিশন চ্যানেল এবং ‘নিরাপদ সড়ক চাই’ শাখায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি সংকলিত করা হয়। গত বছর অন্তত ৪ হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com