1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:

২০৫০ সালের মধ্যে পানির অভাবে পড়বে ৫ বিলিয়ন মানুষ: জাতিসংঘ

  • Update Time : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৯৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

২০৫০ সালে পাঁচ বিলিয়নেরও বেশি মানুষ পানি পাওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারে বলে গত মঙ্গলবার সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। সিওপি২৬ সম্মেলনে এ ব্যাপারে বিশ্বনেতাদের পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। খবর এএফপির।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে বিশ্বের অন্তত ৩.৬ বিলিয়ন মানুষ কমপক্ষে এক মাস পানির সঙ্কটে পড়েছে।

ডব্লিউএমও প্রধান পিটারি তালাস বলেছেন, পানির সঙ্কট মোকাবেলা করতে হবে। গত ২০ বছরে, ভূ-পৃষ্ঠে, তুষার ও বরফে সঞ্চিত পানির স্তর প্রতি বছর এক সেন্টিমিটার হারে নেমে এসেছে।

ডব্লিউএমও বলছে, পানির নিরাপত্তা দরকার। পৃথিবীতে মাত্র ০.৫ শতাংশ পানি ব্যবহারযোগ্য এবং মিষ্টি পানির পরিমাণ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে বৈশ্বিক ও আঞ্চলিক বৃষ্টিপাতের পরিবর্তন হচ্ছে। বৃষ্টিপাতের ধরনের কারণে কৃষি এর প্রভাব পড়ছে। ফলে পানি ব্যবহারের পরিমাণে তারতম্য আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com