1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

২৫ টাকার মাসিক কিস্তিতে স্মার্টফোন

  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৫১ Time View

জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: দেশব্যাপী সাধারন মাষুষের হাতে মাসিক ২৫ থেকে ৩০ টাকা কিস্তিতে স্মার্টফোন দেওয়ার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সচিবালয়ে বৃহস্পতিবার টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, গ্রামের কৃষক-মজুরদের মতো তৃণমূল পর্যায়ের মানুষের হাতে স্বল্পমূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে মোবাইল ফোন কোম্পানি এরিকসন ও ওয়ালটনের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা আমাকে বলেছে, এক হাজার ৫০০ টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে স্মার্টফোন তুলে দেওয়া সম্ভব।
তবে কিস্তিতে কোত্থেকে কীভাবে এই স্মার্টফোন কেনা যাবে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ওয়েবসাইটের বিষয়ে তারানা হালিম বলেন, টেলিযোগাযোগ খাতের হালনাগাদ তথ্য প্রাপ্তিতে এই ওয়েবসাইট সহায়তা করবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতে বিশ্বাস করে। এটি করতে এই ওয়েবসাইট সহায়তা করবে।
অনুষ্ঠানে টিআরএনবির পক্ষ থেকে জানানো হয়, এই ওয়েবসাইটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) এ খাতের সরকারি অন্যান্য লিংকগুলো দেওয়া থাকবে। এ সংক্রান্ত বিভিন্ন প্রবন্ধ থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com