1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

২৮শে এপ্রিল পর্যন্ত বাড়লো লকডাউন

  • Update Time : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩৪৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বর্তমান বিধিনিষেধ জারি রেখে চলমান লকডাউন আগামী ২৮শে এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ পূর্বের সকল বিধিনিষেধ আরোপের সময়সীমা আগামী ২১শে এপ্রিল মধ্যরাত থেকে ২৮শে এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় কঠোর অবস্থানে যায় সরকার। সংক্রমণ ঠেকাতে গত ৫ই এপ্রিল থেকে প্রথম দফায় সাত দিনের ঢিলেঢালা ‘লকডাউন’ দেয়। তবে তার ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর ১৪ই এপ্রিল থেকে দ্বিতীয় দফয় কঠোর লকডাউন দেয় সরকার। যা আগামী ২১শে এপ্রিল শেষ হবে।
এদিকে গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা ভাবনা করছে। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com