1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধ নির্মাণ কাজ শেষ করতে হবে

  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৭৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দক্ষিণ সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক (পূর্ব) রিজিয়ন মো ফজলুর রশিদ। শনিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মাহসিং নদীর তীরবর্তী ৪টি প্রকল্পের কাজ ঘুরে দেখেন তিনি। এসময় তিনি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বাঁধের কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশিমোহন সরকার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ।
পরিদর্শন শেষে অতিরিক্ত মহা পরিচালক বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যেই হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ করতে হবে। বাঁধ নির্মাণে কোন ধরনের অনিয়ম হলে কাঠোর হস্তে দমন করা হবে। বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে কজওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ প্রকল্প অনুমোদন হলে ফসল রক্ষা বাঁধ নির্মাণের ব্যয় অনেকাংশে কমে যাবে। সুনামগঞ্জে দ্বিতীয় পর্যায়ে নদী খননের কাজ অচিরেই শুরু করা হবে। তখন হাওর এলাকার নদী গুলোর পানি ধারণ ক্ষমতা এবং পানি প্রবাহ বৃদ্ধি পাবে। কার্যাদেশ অনুযায়ী দ্রুত বাঁধ নির্মাণের তাগিদ দেন প্রকল্প বাস্তুবায়ন কমিটিকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com