1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

‘৩২ ধারায় সাংবাদিকদের টার্গেট করা হয়নি’

  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৯৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা সাংবাদিকদের টার্গেট করে করা হয়নি বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘ল রিপোর্টার্স’ ফোরাম (এলআরএফ) আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারায় সাংবাদিকদের টার্গেট করা হয়নি। তাহলে কেন আপনারা এটাকে নিজেদের ঘাড়ে নিচ্ছেন? আজ থেকে যতদিন আমি বেঁচে থাকি ততদিনের মধ্যে কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধারার অধীনে মামলা হলে বিনা পয়সায় তার পক্ষে আমি আদালতে দাঁড়াবো।

তিনি আরো বলেন, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যদি গুপ্তচরবৃত্তির ক্ষেত্রেই এই ধারা প্রযোজ্য। যেমন, রিজার্ভ ব্যাংকের টাকা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে লুট করা হয়েছে। এক্ষেত্রে কি আমরা ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করবো না?
আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের সব অপরাধ দ-বিধি আইনে রয়েছে। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ওই অপরাধগুলো হলে তার বিচারের সুযোগ দ-বিধিতে ছিল।
তবে এখন ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সেসব অপরাধের বিচার হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com