1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

৫ জানুয়ারি আনন্দ র‌্যালিতে যোগ দিতে সুনামগঞ্জে আসছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৪০৩ Time View

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন মন্ত্রীসভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র‌্যালিতে যোগ দিতে সুনামগঞ্জে আসছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। আগামী ৫ জানুয়ারি রবিবার সকালে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে আসবেন।

মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এই বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে। আনন্দ র‌্যালি শেষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com