1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

৭ম বারের মত জেলার শ্রেষ্ঠ ওসি হলেন জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী

  • Update Time : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৭৪৫ Time View

জুয়েল আহমদ::
সুনামগঞ্জে ৭ম বারের মত পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
বুধবার (৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান-বিপিএম জেলার সকল ওসিদের মধ্যে অভিন্ন মানদণ্ডে সর্বোচ্চ নম্বর পাওয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে আইজিপি ব্যাজ পদক প্রাপ্ত জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী’র নাম ঘোষণা করেন।
পরে পুলিশ সুপার মিজানুর রহমানের কাছ থেকে বিশেষ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন আইজিপি ব্যাজ পদক প্রাপ্ত পুলিশের এ কর্মকর্তা। এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ সুনামগঞ্জের সকল থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানায় ওসি হিসেবে কর্মরত থাকাকালীন এক এক করে ৬ষ্ঠ বার মত সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনিত হন ইখতিয়ার উদ্দিন চৌধুরী। জগন্নাথপুর থানায় যোগদানের কিছুদিন পর আইজিপি ব্যাজ পদকে ভূষিত হন পুলিশের এ কর্মকর্তা।
৭ম বারের মত শ্রেষ্ঠ ওসি হওয়ায় উর্দ্ধতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এটা আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিবে। তবে, এই অর্জন আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com