1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সুনামগঞ্জে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময়

  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১১৮ Time View

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিত করণ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা হয়েছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজনে সোমবার বেলা ১১ টা থেকে দুইটা পর্যন্ত এই সেমিনার হয়। সুনামগঞ্জ সার্কিট হাউসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ্ বিন রশিদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. মাসুদ খাঁন, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ্, সুনামগঞ্জ তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুছ ছাত্তার প্রমুখ।
সভার শুরুতে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। তারা গণমাধ্যমকর্মীদের জন্য সুরক্ষা আইন প্রণয়ন এবং ডিজিটাল নিরাপত্তার আইন বাতিলের দাবি জানান। একইসঙ্গে প্রেস কাউন্সিলে অভিযোগ জানানোর আগে অন্য কোথাও সংক্ষুব্ধ পক্ষ সাংবাদিকের বিরুদ্ধে যাতে মামলা করতে না পারেন, সেই বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবি জানান সাংবাদিকরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলকে আরও ক্ষমতা দেবার জন্য আইন সংশোধন, সাংবাদিকদের অভিযোগ নিষ্পত্তি বিষয়ে প্রেস কাউন্সিলের অগ্রধিকার দেবার বিষয়ে প্রস্তাবনা সরকারের কাছে রয়েছে।
তিনি বলেন, সারাদেশের সকল সাংবাদিকদের প্রেস কাউন্সিলের নিবন্ধনভূক্ত করতে আবেদন চলমান রয়েছে। ইতিমধ্যে ১৯টি জেলার সাংবাদিকদের তথ্য আমরা পেয়েছি। আমাদের তালিকাভূক্ত হতে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা ¯œাতক বা সমমান হতে হবে। তবে নিবন্ধনকৃত পত্রিকায় সাংবাদিকতা পেশায় ৫ বছরের অভিজ্ঞতা থাকলে, শিক্ষাগত যোগ্যতা শিথিল হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com