1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

অচিরেই রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ শুরু: ইউক্রেন

  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৪৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:::

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করার বিষয়ে ইউক্রেনীয় গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভ বলেছেন, আর সময়ের অপচয় করা যায় না।

মঙ্গলবার জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর নিউজউইকের।

ইউক্রেনীয় গোয়েন্দাপ্রধান বলেন, রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধার করার মতো সব সামর্থ্য রয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর।

তার কথায়, ইতোমধ্যে আমরা ন্যূনতম অস্ত্র ও সরঞ্জাম পেয়ে গেছি। আমি শুধু বলতে পারি শিগগিরই এই আক্রমণ শুরু হবে।

তিনি বলেন, রাশিয়ার দখলে অনেক বেসামরিক রয়েছেন। সময় আর অপচয় করা যায় না। দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ইউক্রেনীয় সেনাদের পর্যাপ্ত সমরাস্ত্র নেই। দীর্ঘদিন অভিযান চালিয়ে যেতে উল্লেখযোগ্য সামরিক সরঞ্জাম প্রয়োজন হবে।

জাপানের হিরোশিমায় জি-৭ সম্মেলনে ইউক্রেনকে অস্ত্র সরবরাহে গতি আনতে পশ্চিমাদের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা।

বুদানভ আরও বলেন, আমাদের সেনাবাহিনীর ওপর চালানো ৯০ শতাংশ হামলা প্রতিহত করা হচ্ছে। কিন্তু সরঞ্জাম কেন্দ্র ও পুনর্গঠনে থাকা সেনাদের ওপর রুশ হামলার কারণে কিয়েভের পাল্টা আক্রমণ পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com