1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

পুলিশ টহলের কারণে ডাকাতদের কবল থেকে রক্ষা পেল জগন্নাথপুরের এক প্রবাসী পরিবার

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫
  • ৬৫৯ Time View

স্টাফ রিপোর্টার:: টহল পুলিশের কারণে ডাকাতদের কবল থেকে রক্ষা পেল জগন্নাথপুরের একটি প্রবাসী পরিবার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত দুই টায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের উপশহর এলাকার সমিলের সামনের সড়কে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী নোমানুর রহমান তার ৫ আত্বীয় স্বজনদের নিয়ে আত্বীয়ের বাড়ি গোয়ালাবাজারের খাদিমনগর থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। রাত প্রায় দুইটার দিকে ঢাকা মেট্রো চ-১৫-৫২৩৩ নং নোহা গাড়িযোগে সোনাতনপুর বাড়িতে যাওয়ার পথে সৈয়দপুর উপশহর এলাকার মাছুম মিয়ার সমিলের সামনে গেলে মুখোশধারী একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে তাদের গতিরোধ করে। এসময় জগন্নাথপুর থানা পুলিশের টহল গাড়ি এদিকে গেলে ডাকাতরা ওই গাড়িতে হামলার চেষ্ঠা করে এসময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এতে ডাকাতদল পালিয়ে যায়। পরে পুলিশ ওই পরিবারকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়।জগন্নাথপুর থানার এস.আই রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মতো আমরা রাত্রিকালিন টহলে বের হলে সৈয়দপুর এলাকায় গিয়ে একটি গাড়িকে আটকিয়ে ডাকাতির চেষ্ঠার ঘটনা দেখতে পাই। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে দুই রাউন্ড গুলি ছুঁড়তে হয়। এতে ডাকাতদল দৌঁড়ে পালিয়ে যায়। আমরা প্রবাসী পরিবারকে নিরাপদে বাড়িতে পৌঁছার ব্যবস্থা করে দেই।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সড়কে পুলিশ টহল আরো জোরদার করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com