1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

কোরআন থেকে শিক্ষা

  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আয়াতের অর্থ : ‘তিনিই তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে তাঁর স্ত্রী সৃষ্টি করেন, যাতে সে তার কাছে শান্তি পায়। অতঃপর যখন সে তার সঙ্গে সংগত হয়, তখন সে এক লঘু গর্ভধারণ করে।…তারা কী এমন বস্তুকে শরিক করে, যারা কিছুই সৃষ্টি করতে পারে না?  বরং তারা নিজেরাই সৃষ্ট। তারা না তাদেরকে সাহায্য করতে পারে আর না করতে পারে নিজেদের সাহায্য করতে।
সুরা : আরাফ, আয়াত : ১৮৯-১৯২)
আয়াতগুলোতে স্বামী-স্ত্রীর সম্পর্ক ও সন্তান লাভের বিষয়ে আলোচনা করা হয়েছে।

 

শিক্ষা ও বিধান

১. আল্লাহ স্ত্রীর ভেতর স্বামীর জন্য প্রশান্তি রেখেছেন। তাই মানসিক অস্থিরতা দূর করতে স্ত্রীর সান্নিধ্যে যাওয়া উচিত।
২. স্ত্রী গর্ভধারণ করার পর স্বামী-স্ত্রীর উচিত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, যেন সন্তান শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়।

৩. আল্লাহর গুণবাচক নাম দ্বারা সন্তানের নাম রাখা অনুচিত। কেননা এটা সূক্ষ্ম শিরক। যেমন শুধু রহিম, করিম, সুবহান রাখা। নিয়ম হলো আবদ যোগ করে আবদুর রহিম রাখা।
(তাফসিরে কুরতুবি : ৯/৪১১)
৪. যেকোনো দুটি মানবাত্মার ভালোবাসার চেয়ে মুমিন স্বামী-স্ত্রীর ভালোবাসা বড় ও দৃঢ়।
৫. মহান আল্লাহই সর্বময় ক্ষমতার অধিকারী এবং তিনি কোনো মাধ্যম ছাড়াই সাহায্যকারী।
(তাফসিরে ইবনে কাসির : ৪/৪১১)
সৌজন্যে কালের কণ্ঠ 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com