1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮ দাখিলের পর আলিমেও সর্বনিম্ন ফল করলো ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা জগন্নাথপুরে এমপি কয়ছর আহমদ, ফ্যামিলি কার্ডে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না জগন্নাথপুরে কলেজে জিপিএ-৫ শূন্যের খরা কাটলেও এবার মাদরাসায় খরা এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিকে সর্বোচ্চ ফেল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের শাহিনুর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে আর্মেনিয়া থেকে পাভেল পার্থ- প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

সৌদিতে বন্দুকযুদ্ধে নিহত -৬

  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০১৬
  • ৫৪১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সৌদি আরবে এক সন্ত্রাসবিরোধী নিরাপত্তা কর্মকর্তাকে হত্যায় জড়িত ছয় ব্যক্তি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমের হেইল এলাকায় এ ঘটনা ঘটে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্দুকযুদ্ধে নিহতরা স্পেশাল ফোর্সের কর্মকর্তা সার্জেন্ট বদর হামদি আল রাশিদির আত্মীয় ছিল। গত ২৭ ফেব্রুয়ারি তারা এই আত্মীয়তার সুযোগ নিয়ে বদর হামদিকে হত্যা করে। ওই সময় পুলিশ এ ঘটনায় জড়িত ছয় সন্দেহভাজনের নাম, পরিচয় ও ছবি প্রকাশ করে। এর পরই সন্দেহভাজনরা একটি ভিডিও প্রকাশ করে, যাতে তারা নিজেদের চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা ঘোষণা করে।

আরব নিউজ জানিয়েছে, অভিযুক্তরা আইএসের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। তবে এ ব্যাপারে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পুলিশ হেইল শহরে অভিযুক্ত ছয়জনের অবস্থান নিশ্চিত হওয়ার পর সেখানে অভিযান চালায়। তারা আত্মসমর্পণে অস্বীকৃতি জানিয়ে পালানোর চেষ্টা করে। হেইলের পার্বত্য এলাকায় তাদের ঘিরে ফেলা হয়। হেলিকপ্টার দিয়ে তাদের অবস্থানের ওপর নজরদারি চালানো হয়। আত্মসমর্পণের আহ্বান জানানোর পরও তারা পুলিশের ওপর গুলি ছুড়ছিল। জবাবে পুলিশও তাদের দিকে পাল্টা গুলি ছোড়ে। এতে ছয়জনই নিহত হয়। তবে কোনো নিরাপত্তা কর্মকর্তা হতাহত হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com