1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম:
শাল্লায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮ দাখিলের পর আলিমেও সর্বনিম্ন ফল করলো ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা জগন্নাথপুরে এমপি কয়ছর আহমদ, ফ্যামিলি কার্ডে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না জগন্নাথপুরে কলেজে জিপিএ-৫ শূন্যের খরা কাটলেও এবার মাদরাসায় খরা এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিকে সর্বোচ্চ ফেল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের শাহিনুর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে আর্মেনিয়া থেকে পাভেল পার্থ- প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

শাল্লায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের শাল্লায় পতিত জমি নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং উভয়পক্ষের কমপক্ষে আটজন আহত হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য রবীন্দ্র সরকার জানান, শাল্লার আটগাঁও ইউনিয়নের নিচগাঁও গ্রামের রূপ মিয়া ও আজব মিয়ার বাড়ি সংলগ্ন পতিত জমি আজব মিয়ার নামে রেকর্ড হয়। এই জমি রূপ মিয়া তার নিজের দাবি করে শনিবার আজব মিয়াকে জানায়, ৬০ হাত প্রস্ত পতিতের ৪০ হাত তাকে (রূপ মিয়াকে) দিতে হবে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় রূপ মিয়ার পক্ষের আব্দুল মান্নান (৬৫) নামের একজন গুরুতর আহত হন। হাসপাতালে নেবার জন্য নৌকায় তুলার সময় তিনি মারা যান। এসময় দুইপক্ষের কমপক্ষে আট জন আহত হয়েছেন বলে জানান এই ইউপি সদস্য।
ঘটনা জানতে রূপ মিয়াকে ফোন দিলে ফোন রিসিভ করেন তার স্ত্রী রুনা আক্তার। রুনা আক্তার বলেন, তার স্বামী রূপ মিয়া গুরুতর আহত। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের পক্ষের আরও কয়েকজন আহত আছেন।
আজব মিয়ার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও রিসিভ না করায় কথা বলা যায় নি।
এই বিষয়ে জানার জন্য পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও শাল্লা থানার ওসিকে ফোন দিলেও তারা ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায় নি।
পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ডি আই ওয়ান আজিজুর রহমান জানালেন, জমি-জমা নিয়ে দুইপক্ষে সংঘর্ষ হয়েছে। গুরুতর আহত একজনকে সিলেটে নেবার জন্য নৌকায় তুলার সময় মারা গেছেন। ঘটনাস্থলে এএসপি সার্কেল ও থানার ওসিসহ পুলিশ পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে আছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com