1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

দেখা মিলল শামীম ওসমানের

  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজনীতির মাঠে ‘খেলা হবে’ স্লোগান নিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানের দেখা মিলেছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, গা ঢাকা দেন মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী নেতারা। নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না এতদিন।

 

তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়েছেন তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। এবার দেখা মিলল শামীম ওসমানের। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে।

 

ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন বলে দাবি করেছেন। প্রমাণস্বরূপ শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী। ওই সময় নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্যের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন।

 

ছবিতে দেখা গেছে, শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পড়ে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন।

এ বিষয়ে যোগাযোগ করলে গণমাধ্যমকে শিক্ষার্থী আকাশ হক জানান, তার সামনেই শামীম ওসমান এবং তার পরিবারের সদস্যরা ছিলেন
সবশেষ গত ৩ আগস্ট রাতে শামীম ওসমানকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায়। ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ ৪ আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে ওই মিটিংয়ের পর তাকে আর দেখা যায়নি।

সুত্র কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com