1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

ইন্টারন্যাশনাল সানরাইজ ইউনেক্স টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৯ দলে ডাক পাওয়ায় জগন্নাথপুরের আমান কে সংবর্ধনা

  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৮১ Time View

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল সানরাইজ ইউনেক্স টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৯ দলে ডাক পাওয়ায় জগন্নাথপুরের কৃতি সন্তান আমান সারোয়ার ইশমাম-কে সংবর্ধনা প্রদান করেছে জগন্নাথপুরের সুনামধন্য সামাজিক,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর।

আজ সংগঠনের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য সাইদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবরের সঞ্চালনায় এ সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নুরুল আলম জনি ও গিতা পাঠ করেন সংকর চন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন আবুল হাসনাত বেলাল
আইনজীবী সহকারী সুনামগঞ্জ জজ কোর্ট।
মো:শাহ আলম, সহকারী শিক্ষক চিলাউরা উচ্চ বিদ্যালয়। জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিড়াব্যাক্তিত্ব খাজা মোহাম্মদ সাকিল আহমেদ।
সংগঠনের সহ-সভাপতি শহিদুল ইসলাম।
মো: মনাই মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী
মো: কামিল মিয়া,এছাড়াও বক্তব্য রাখেন; সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম রিমন, মুস্তাক আহমদ।
আফাজ্জুল মিয়া।

বক্তারা বলেন; আমান সারোয়ার ইশমাম, যিনি ব্যাডমিন্টনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় আমাদের উপজেলার খ্যাতি ও সুনাম বয়ে আনছেন। আমাদের গর্বের উপলক্ষ হচ্ছেন। উনাকে সম্মাননা স্মারক তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
আশাকরি এই সাফল্যের ধারাবাহিকতা অটুট ও অক্ষয় থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com