1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ভয়েস কলিং সুবিধা

  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০১৫
  • ৫৭৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ক্রস-প্লাটফর্ম মোবাইল মেসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’-এর আইওএস সংস্করণে খুব শিগগিরই যোগ হচ্ছে ভয়েস কলিং সেবা। কয়েক সপ্তাহের মধ্যে হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণে ওই সেবা যোগ হবে বলে নিশ্চিত করেছেন হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠাতা ব্র্যায়ান অ্যাকটন।
প্রযুক্তিবিষয়ক সাইট ভেনচারবিটস এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুক আয়োজিত ‘এফ৮ ডেভেলপার্স’ কনফারেন্সে আইওএসে হোয়াটসঅ্যাপ ভয়েস কলিং সেবা যোগ হওয়ার ঘোষণা দেন অ্যাকটন।

২০১৪ সালের প্রায় পুরোটাই হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে কার্যকর ভয়েস কলিং সেবা যোগ করার কাজে ব্যয় করা হয়েছে বলে জানান তিনি।

এফ৮-এর দেওয়া বক্তব্য ভেনচারবিটসের কাছেও নিশ্চিত করেন অ্যাকটন। যদিও পরক্ষণেই ‘কয়েক সপ্তাহ’, ‘বেশ কয়েক সপ্তাহেও’ পরিণত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তবে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফেইসবুক বা হোয়াটসঅ্যাপ। অ্যাকটনের ঘোষণা নিয়ে মন্তব্য করা থেকেও বিরত থেকেছে উভয় প্রতিষ্ঠান

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com