1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন না করলে সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে-তারানা হালিম

  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ৪৫২ Time View

স্টাফ রিপোর্টার:: ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন না করলে সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন না করলে সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে। তবে পরবর্তীতে রি-রেজিস্ট্রেশন করলে তা ফের খুলে দেওয়া হবে।

জনগণকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই তার ব্যবহৃত মোবাইলের সিম কার্ডটি তিনি বায়োমেট্টিক পদ্ধতিতে রি-ভেরিফিকেশন করে নেবেন, জানান অ্যাডভোকেট তারানা হালিম। তারানা হালিম বলেন, দেশে ৯ হাজারেরও বেশি ডাকঘর রয়েছে। এসব ডাকঘরে বায়োমেট্টিক পদ্ধতি চালু করে জনগণের সিম কার্ড ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে কাজও শুরু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com