1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

মেয়েসহ ইসলাম গ্রহণ করলেন কেনিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ডিজে কেজ নামে পরিচিত কেনিয়ার জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী কেজিয়া জিরোনো মেয়েসহ ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে জিয়াহ এবং তার মেয়ের নাম রাখা হয়েছে লিয়ানা।
গত ১১ জুলাই ডিজে কেজ তার ইনস্ট্রাগ্রামে ইসলামী পোশাক পরিহিত অবস্থায় তার মেয়েসহ একটি ছবি পোস্ট করে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। এ ছাড়া কেনিয়ার একাধিক গণমাধ্যমে তার ইসলাম গ্রহণের সংবাদ প্রকাশিত হয়েছে।

ইনস্ট্রাগ্রামে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা আমাদের শাহাদাহ গ্রহণ করেছি। এটা আমাদের জীবনে শুরু করা সবচেয়ে সুন্দর অধ্যায়। আমি এখন একজন মুসলিম।’
এই পোস্টে তার অনুসারীদের অনেকেই অভিনন্দন জানিয়েছেন এবং তার জন্য শুভকামনা করেছেন।

ইনস্ট্রাগ্রামে দেওয়া আরেক পোস্টে নিজের ইসলাম গ্রহণ সম্পর্কে তিনি বলেন, ‘ঈশ্বরের সঙ্গে আমার পথচলা চার্চে শুরু হয়নি এবং চার্চেও তা শেষ হয়নি। আমি বছরের পর বছর আধ্যাত্মিকতার পথে হেঁটেছি। আমার ইসলামের পথে চলা আকস্মিক কোনো বিষয় নয়; এটা পবিত্র, এটা সৎ এবং এটা আমার। আমি যেখানে ছিলাম তার প্রতিও আমার সম্মান আছে এবং আমি যেখানে যাচ্ছি তার প্রতি আমার সম্মান আছে। বিশ্বাস কোনো বাক্স নয়, এটি একটি আহ্বান এবং আমি তাতে সাড়া দিচ্ছি।’

জানা গেছে, ডিজে কেজ মূলত একজন ‘গসপেল ডিস্ক জকি’ ছিলেন। যারা প্রধানত চার্চ ও ধর্মসভায় ধর্মীয় সংগীত পরিবেশন করেন। ডিজে কেজের জীবন নানা উত্থান-পতনের ভেতর দিয়ে গেছে। তিনি অল্প বয়স থেকে সেভেনথ ডে অ্যাডভেনিস্ট (এসডিএ) চার্চের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু ১৭ বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হলে তাকে চার্চ থেকে বহিষ্কার করা হয়। এ সময় তিনি বন্ধুমহল ও সমাজেও ধিক্কৃত হন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি চার্চে যাওয়া বন্ধ করে দেন এবং সেক্যুলার বিশ্বাস গ্রহণ করেন। ২০১৭ সাল থেকে ক্লাবে ধর্ম অনুমোদন করে না এমন গান গাওয়া শুরু করেন। কিন্তু ২০২০ সালে তিনি আবার ধর্মের পথে ফিরে আসেন এবং গসপেল গাওয়া শুরু করেন। সৌজন্যে খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com