1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

কোরআনের বাণী মৃত্যু সবার জন্য অবধারিত

  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯ Time View

পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,

وَ مَا جَعَلۡنَا لِبَشَرٍ مِّنۡ قَبۡلِكَ الۡخُلۡدَ ؕ اَفَا۠ئِنۡ مِّتَّ فَهُمُ الۡخٰلِدُوۡنَ

সরল অনুবাদ : আর তোমার পূর্বে কোনো মানুষকে আমি স্থায়ী জীবন দান করিনি; সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি অনন্ত জীবন লাভ করবে? (সুরা : আম্বিয়া, আয়াত : ৩৪)

সংক্ষিপ্ত ব্যাখ্যা : মক্কার কাফের-মুশরিকরা মহানবী (সা.)-এর ব্যাপারে বলত যে, সে তো একদিন মারাই যাবে। এ আয়াত তারই উত্তর। আল্লাহ বললেন,কারণ তিনিও একজন মানুষ। আর আমি কোনো মানুষকে অমর করিনি। কিন্তু যারা এ কথা বলে তারা কি মারা যাবে না? এ আয়াতের মাধ্যমে মুশরিকদের এ কথারও জবাব হয়ে যায়; যারা দেবতা, আম্বিয়া ও আওলিয়াগণের চিরজীবী থাকার ধারণা পোষণ করে থাকেন। আর সেই ভিত্তিতেই তারা তাদের নিজেদের সাহায্যকারী মনে করেন। মৃত্যু তো প্রত্যেক মানুষের জন্য অবধারিত। মুহাম্মাদ (সা.)ও এই নিয়ম-বহির্ভূত নয়।

তাফসিরে আহসানুল বায়ান)

এ আয়াত থেকে বুঝা যায় যে, খিজির (আ.) মারা গেছেন। কারণ, তিনি একজন মানুষ। মানুষদের মধ্যে কাউকেই আল্লাহ চিরঞ্জীব করেননি। (মাজমাউল ফাতাওয়া লি ইবনে তাইমিয়্যাহ, ৪/৩৩৭, তাফসিরে জাকারিয়া)

শিক্ষা ও বিধান

১. দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়।
সব নবী-রাসুলরাও মৃত্যুবরণ করেছেন। তাই সাধারণ মানুষের চিরজীবী হওয়ার প্রশ্নই আসে না।

২. রাসূল (সা.)-ও মৃত্যুর ঊর্ধ্বে ছিলেন না। তাই পৃথিবীতে মৃত্যুই সবার শেষ পরিণতি।

৩. কাফিররা ভাবত, নবী (সা.) মারা গেলে তাদের পথই সঠিক প্রমাণিত হবে।
আল্লাহ এই ধারণাকে খণ্ডন করে বলেন—তারা কি নিজেরা চিরকাল বেঁচে থাকবে?

৪. মৃত্যু অবশ্যম্ভাবী। তাই দুনিয়ার মোহে ডুবে না থেকে আখিরাতের প্রস্তুতি নেওয়া উচিত।
সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com