1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১২ শিশুর মৃত্যু হয়েছে।  এর মধ্যে চারজনের হাম রোগ নিশ্চিত হওয়া গেছে। বাকিরা সন্দেহজনক হাম রোগে মারা গেছে, অর্থাৎ তাদের শরীরে হামের উপসর্গ ছিল।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১৫ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ১২ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে।  আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১১১ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে।  গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪১৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।  এতে করে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।

মারা যাওয়া ১২ জনের মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের।  এর মধ্যে ২ জনের হাম রোগ ধরা পড়েছে, ৩ জনের সন্দেহজনক হাম বা হামের উপসর্গ ছিল।

এছাড়া মৃত বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে চারজন, বরিশালে একজন, ময়মনসিংহে একজন এবং সিলেট বিভাগের একজন রয়েছে। সূত্র-ঢাকা মেইল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com