1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ও বিকেলে উপজেলার দুটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও (জানাউড়া) গ্রামের বাসিন্দা মো. ওয়াহিদ মিয়ার ছেলে রাফি (৭) পরিবারের অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করেন। দ্রুত তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিন্দুরখান ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল খায়ের সিদ্দিকী মুরাদ জানান, সকালে ঘুম থেকে উঠে খেলতে গিয়ে রাফি অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়।

পরিবারের সদস্যরা পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।অন্যদিকে, বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের সোনা মিয়া সড়ক এলাকায় মো. ইদ্রিস আলীর মেয়ে জামিনা ফেরদাউস জারা (২৮ মাস) খেলতে গিয়ে বাসার পাশের পুকুরে ডুবে যায়। এসময় এলাকার অপর এক শিশু ঘটনাটি দেখে পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। সূত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com