1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চারজন নিহত ভোটারের এনআইডি ও মোবাইল নম্বর নিতে পারবেন না প্রার্থীরা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯৩ Time View

স্টাফ রিপোর্টার- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়। সভা পরিচালনা করেন জেলা শাখার দপ্তর সম্পাদক পরিমল কান্তি রায়। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল বণিক।

সভায়  অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, পূজা উদযাপন পরিষদের জেলা শাখার  সহ-সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সন্তোষ রায় সন্তু, বিপ্রেশ রায় বাপ্পী, কলি তালুকদার আরতি, জন্মাষ্টমী উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর। অন্যানের মধ্যে বক্তব্য দেন পূজা উদযাপন  সুনামগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাস, সদর উপজেলা শাখার নেতা জ্যোতির্ময় দাস, কৃপেশ রঞ্জন দাস, সুধীর পাল, জগন্নথপুর উপজেলা কমিটির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান  বিজন কুমার দেব, পৌর শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার দেব,

 শাল্লা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত সেন, দোয়ারাবাজার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অজিত দাস, বিশ্বম্ভরপুর উপজেলার নেতা স্বপন কুমার বর্মণ, ছাতক উপজেলার নেতা বাবুল রায় ও অরুণ অধিকারী, জামালগঞ্জ উপজেলার নেতা সম্ভু আচার্য,  অজিত রায়, তাহিরপুর উপজেলার নেতা সুভাষ পুরকায়স্থ, দোয়ারাবাজার উপজেলার নেতা নন্দন দাস, ধর্মপাশা উপজেলার নেতা অসীম চন্দ্র দাস প্রমুখ।

সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি  অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু বলেন, পূজা উদযাপন পরিষদ সনাতন ধর্মাবলম্বীদের শক্তিশালী বৃহত্তর সংগঠন। সুনামগঞ্জ জেলায় এ সংগঠন তৃনমুল পর্যায়ে বিস্তৃত আছে। আগামী সন্মেলনের মাধ্যমে এ কমিটির কার্যক্রমের গতিশীলতা অব্যাহত রাখতে হবে। তিনি বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক  সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল বণিক বলেন, আগামী ১১ জুলাই সুনামগঞ্জ জেলা সম্মেলনের সম্ভাব্য দিনক্ষণ ঠিক করা হয়েছে। ইতিমধ্যে দোয়ারাবাজার, মধ্যনগর ও বিশ্বম্ভপুর উপজেলা ব্যতিত সবকটি উপজেলা সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসেই আমার এ তিন উপজেলার সন্মেলন করব। এবং জেলা সন্মেলন সফলভাবে বাস্তবায়ন করতে চাই। তিনি এজন্য সকল ইউনিট কমিটির সহযোগিতা কামনা করেন।

পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি  অ্যাডভোকেট বিমান কান্তি রায় বলেন, আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে পরপর দুই বার সন্মেলনের মাধ্যমে দায়িত্ব পেয়ে আমরা পূজা উদযাপন পরিষদ কে শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করতে সাধ্যমতে কাজ করেছি।সবার সহযোগিতায় একটি সফল সন্মেলন করতে চাই।

সভায় নবগঠিত জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি কে বরন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com