1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চারজন নিহত ভোটারের এনআইডি ও মোবাইল নম্বর নিতে পারবেন না প্রার্থীরা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চারজন নিহত

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তারা চারজনই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দেশে ফেরার জন্য জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিলেন। তাদের দেশে ফেরার বিমানের টিকিটও করা ছিল।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- আব্দুল করিম ও খালিদ আহমদ। তাদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন তাদের পরিচয় ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত অপর দুজনের মধ্যে একজন মৌলভীবাজারের এবং অপরজন সুনামগঞ্জের বলে ধারণা করা হচ্ছে। কারণ সৌদিতে নিহতদের সঙ্গে এই দুই জেলার দুজন থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিম ও খালিদ আহমদ দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন। সম্প্রতি তারা দেশে ফেরার প্রস্তুতি নেন। স্বজনদের সঙ্গে দেখা করার প্রত্যাশায় লাগেজ নিয়ে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে গাড়ির চালকসহ চারজনই নিহত হন। সূত্র-যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com