1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা সমতায় বিশ্বকাপ যাত্রা শুরু ব্রাজিলের ইনসাফভিত্তিক সমাজ গঠনের তাগিদ সুবিপ্রবির স্হায়ী ক্যাম্পাসের কাজ দ্রুত পূর্ব নির্ধারিত স্থানে শুরু হবে – কয়ছর আহমেদ ব্রাজিলের শোভাযাত্রায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সমর্থকের মৃত্যু জগন্নাথপুরে তাবলীগ জামাতের বয়ান নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বাজেটে জনগণের স্বস্তি হলেও বিরোধী দলের অস্বস্তি: প্রধানমন্ত্রী ক্রিকেটার নাঈমকে ‘ডিবি পরিচয়ে’ তুলে নিয়ে ‘শারীরিকভাবে লাঞ্ছিতের’ অভিযোগ, এসআইসহ ৩ জন প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর আগেই স্কোয়াডে পরিবর্তন আনলো আর্জেন্টিনা

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিশ্বকাপে মাঠে নামার আগেই স্কোয়াডে পরিবর্তন এনেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। তার পরিবর্তে মার্কোস সেনেসিকে দলে ডেকেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। সেনেসি আগামী কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের কানসাসে দলের সঙ্গে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে।

আগামী ১৫ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। টুর্নামেন্ট শুরুর আগে দলের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে ২৯ বছর বয়সী এই ডিফেন্ডারের সামনে।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথের হয়ে গত চার মৌসুম ধরে নিয়মিত পারফর্ম করে আসছেন সেনেসি। সদ্য সমাপ্ত মৌসুমে ক্লাবটির ইউরোপা লিগে জায়গা করে নেওয়ার পেছনেও তার ভূমিকা ছিল। ভালো পারফরম্যান্স সত্ত্বেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি এই ডিফেন্ডারের। শেষ পর্যন্ত বালের্দির ইনজুরিতে জায়গা পেলেন বিশ্বকাপ স্কোয়াডে।

সেনেসির অন্তর্ভুক্তিতে নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে রক্ষণভাগে আরও একটি বিকল্প পেল আর্জেন্টিনা। ফিফার নিয়ম অনুযায়ী, ইনজুরিতে ছিটকে যাওয়া বালের্দির জন্য নির্ধারিত ২ নম্বর জার্সিটিই পরবেন তিনি।

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সেনেসি। ২০২২ সালের ফিনালিসিমার আগে প্রথমবার জাতীয় দলে ডাক পান তিনি। সে সময় অবশ্য ইতালির জাতীয় দলেও ডাক পেয়েছিলেন। তবে জন্মভূমি আর্জেন্টিনার জার্সিতেই খেলার সিদ্ধান্ত নেন।

এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলে অভিষেক হওয়ার পর গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলেন তিনি। সবশেষ মার্চে মৌরিতানিয়ার বিপক্ষেও মাঠে নেমেছিলেন।সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com