1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চারজন নিহত ভোটারের এনআইডি ও মোবাইল নম্বর নিতে পারবেন না প্রার্থীরা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​

পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎমন্ত্রী

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেশে আজ বিদ্যুতের চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট হলেও উৎপাদন হয়েছে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, যাতে না থাকে সে জন্য সচেষ্ট আছি। গতকালকে খারাপ ছিল, আজকে সেখান থেকে উত্তোরণ করতে পেরেছি।’

আজ সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে মন্ত্রী এ কথা জানান। এর আগে রোববার একই বিধিতে দেওয়া বক্তব্যে মন্ত্রী জানিয়েছেলেন কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে। তাই বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং দিতে হবে। তবে তিনি বিদ্যুৎ কেন্দ্র দুটির নাম উল্লেখ করেননি।

বিদ্যুৎ কেন্দ্র দুটোতে সোমবার থেকে উৎপাদন শুরু হয়েছে বলে দাবি করে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আমাদের বিদ্যুতের দুটো পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে গতকালকে লোডশেডিং দিতে হয়েছিল। আল্লাহর রহমতে আজকে আনন্দের সঙ্গে জানাতে পারি, এখন আমাদের উৎপাদন ১৪ হাজার ৫০০ মেগাওয়াট, কিন্তু চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। এখন লোডশেডিং হবে ৩৩৯ মেগাওয়াট।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি ৩৩৯ মেগাওয়াট কমিয়ে নিয়ে আনার জন্য। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, যাতে না থাকে সে জন্য সচেষ্ট আছি। গতকালকে খারাপ ছিল, আজকে সেখান থেকে উত্তোরণ করতে পেরেছি।

সূত্র আমার দেশ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com