1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

মেসিকে টপকে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের, গোল্ডেন বুটেও এগিয়ে

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০২ Time View

জগন্নাথপুর২৪ স্পোর্টস ডেস্ক::

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে ১২ বছর সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডটি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দখলে ছিল। সেই রেকর্ড ভাঙা-গড়ায় এবার ইঁদুর-বিড়াল দৌড় চলছে। লিওনেল মেসির ফাইনাল বাকি থাকায় সেই দৌড় এখনও শেষ হয়নি। তবে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোল ও গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে গেলেন কিলিয়ান এমবাপে।

গতকাল (শনিবার) দিবাগত রাতে ফ্রান্স-ইংল্যান্ডের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ছিল অনেকটাই নিয়মরক্ষার। বিশ্বকাপের নিরিখে এই ম্যাচের গুরুত্ব থাকলেও, উভয় দলই ফাইনালে উঠতে না পারার হতাশা লুকিয়ে রাখতে পারছিল না। তাদের আক্ষেপ নিয়ে মায়ামি স্টেডিয়ামে গড়ায় বল। যেখানে বুকায়ো সাকার হ্যাটট্রিকে ৬-৪ গোলে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ড বিশ্বকাপের তৃতীয় হয়েছে।

ম্যাচের ৪৮ ও ৬৬ মিনিটে মাইকেল ওলিসের অ্যাসিস্টে জোড়া গোল করেন এমবাপে। যার সুবাদে মেসিকে (৩৩ ম্যাচে ২১ গোল) টপকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের (২২ ম্যাচে) মালিক এখন ফরাসি এই তারকা, যা তাকে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের দৌড়েও সবার ওপরে তুলে দিয়েছে। চলতি আসরে এখন পর্যন্ত মেসির গোল ৮ এবং অ্যাসিস্ট ৪টি। অ্যাসিস্টের হিসাবে আর্জেন্টাইন মহাতারকা এগিয়েই ছিলেন। সৌজন্যে ঢাকা পোষ্ট.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com