1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

হারের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন মলিনা-পারেদেস

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

২০২৬ বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার সাথে সাথেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম রূপ নিল এক রণক্ষেত্রে। স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতার মুহূর্তেই স্প্যানিশ অধিনায়ক রদ্রিকে ঘুষি মেরে বসেন আর্জেন্টিনার ডিফেন্ডার নাউয়েল মলিনা, যা দুই দলের খেলোয়াড়দের মধ্যে এক ভয়াবহ হাতাহাতি ও বিশৃঙ্খলার জন্ম দেয়।

অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে ১-০ গোলে ম্যাচ জিতে নেওয়ার পর বেঞ্চে থাকা স্প্যানিশ অধিনায়ক রদ্রি মাঠের ভেতর দৌড়ে আসছিলেন সতীর্থদের সাথে উদযাপন করতে। ঠিক সেই মুহূর্তে চরম হতাশায় নিমজ্জিত আর্জেন্টিনার রক্ষণভাগের খেলোয়াড় নাউয়েল মলিনা আচমকা ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রির বুকে সজোরে ঘুষি মারেন।

রদ্রি তাৎক্ষণিকভাবে থমকে দাঁড়িয়ে মলিনার মুখোমুখি হলে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাঠের পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই দলের স্কোয়াডের মাঝে ধস্তাধস্তি শুরু হয়।

রদ্রির ওপর আক্রমণের রেশ কাটতে না কাটতেই মাঠের অন্য প্রান্তে আরও এক কুৎসিত ঘটনার জন্ম দেন মলিনা ও লিয়ান্দ্রো পারেদেস। স্প্যানিশ তরুণ মিডফিল্ডার গাভি যখন জয়ের আনন্দে মেতে উঠছিলেন, তখন পারেদেস ও মলিনা যৌথভাবে তাকে ঘাড় ও গলা চেপে ধরে মাঠের ঘাসের ওপর আছাড় মেরে ফেলে দেন।

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন উগ্র আচরণের পর বিশ্ব ফুটবলের সাবেক তারকা ও বিশ্লেষকরা তীব্র ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেছেন। সূত্র-দেশ রূপান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com