1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সরকারি করণ- জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে আরো সাত শিক্ষক ও এক কর্মচারীর আত্মীকরণ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু এক গুদামের আগুনে পুড়ল আরও ১২ গোডাউন নিহত বেড়ে ১৬০, বন্যায় বিপর্যস্ত নেপাল, বিহারে ঢুকে পড়ছে পানি ভাগ্য নিয়ে দুশ্চিন্তা, নিরাশ না হয়ে দৃঢ় বিশ্বাস রাখুন এই ৫ আয়াতে ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি করণ- জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে আরো সাত শিক্ষক ও এক কর্মচারীর আত্মীকরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) দ্বিতীয় ধাপে জাতীয়করণ বা আত্মীকরণ প্রক্রিয়া সমাপান্তে সাতজন শিক্ষক ও একজন কর্মচারী আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ।
কলেজ সূত্র জানায়, গত ২২ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সাতজন শিক্ষকের সরকারি চাকরিতে আত্মীকরণের সুনির্দিষ্ট নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পর আজ কলেজে এক অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদ মশিউর রহমানের কাছে তাঁরা নিজেদের যোগদানপত্র জমা দেন।
অদ্য যোগদানকারী সম্মানিত শিক্ষকবৃন্দ হলেন—দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এ.টি.এম নূরুল মোত্তাকীন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পান্ডব চন্দ্র দাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনোরঞ্জন তালুকদার, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ফজলুল কাদের চৌধুরী, গণিত বিভাগের প্রভাষক বিজিত রঞ্জন বৈদ্য এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক প্রতিভা রানী দাশ। এছাড়া একই সাথে অফিস সহায়ক হিসেবে যোগদান করেছেন নছির মিয়া ।
সরকারি প্রজ্ঞাপন শেষে এই শিক্ষক ও কর্মচারীদের স্থায়ী যোগদানের মাধ্যমে কলেজে দীর্ঘদিনের শিক্ষক সংকটের যেমন কিছুটা লাঘব হবে, তেমনি শিক্ষার গুণগত মান উন্নয়নে এটি আরও বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। নতুন সরকারি শিক্ষক ও কর্মচারীদের বরণ করে নেওয়ার সময় কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com