1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত

দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতনি গ্রুপের সরকারি জলমহাল থেকে ধারাবাহিকভাবে প্রায় দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জলমহালের ইজারাদার হাতনি জয়পুর মৎস্যজীবী সমবায় সমিতি চরম ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দিরাই উপজেলা প্রশাসনিক ভবনের গেটে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৮ আগস্ট ও ২ সেপ্টেম্বর শাল্লা উপজেলার আটগাঁও, সোনাকানি, মির্জাপুর, নিজগাঁওসহ বিভিন্ন গ্রামের দুই শতাধিক লোক ৩০ থেকে ৪০টি নৌকায় করে হাতনি জলমহালে প্রবেশ করেন। এ সময় তারা কোনা জাল, কারেন্ট জাল ও সুতার জাল ব্যবহার করে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক বিকাশ রঞ্জন দাস বলেন, ‌‘৮ আগস্ট ও ২ সেপ্টেম্বর দুই দফায় হামলাকারীরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে আমাদের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে আনুমানিক দেড় কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে গেছে।’
তিনি বলেন, “হাতনি জলমহালটি ছয় বছর মেয়াদে সরকারি খাস জলমহাল হিসেবে ইজারা নেওয়া হয়েছে। নিয়ম মেনে জলমহালের মৎস্যসম্পদ সংরক্ষণ ও আহরণ করা হলেও বারবার মাছ লুটের ঘটনায় সমিতি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এতে প্রতিবছর কোটি টাকার বেশি সরকারি খাজনা পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে।”
সমিতির নেতারা অভিযোগ করেন, কারেন্ট জাল ও কোনা জালের অবাধ ব্যবহারে বড় মাছের পাশাপাশি বিপুল পরিমাণ পোনা মাছও ধরা পড়ছে। এতে জলমহালের মাছের প্রজনন ও মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবারও মাছ লুটের আশঙ্কায় প্রকৃত ইজারাদার ও মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, “মাছ লুটের অভিযোগ এনে সমিতির লোকজন দিরাই ও শাল্লা থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে শাল্লা ইউএনওর সঙ্গেও আলোচনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com