1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চারজন নিহত ভোটারের এনআইডি ও মোবাইল নম্বর নিতে পারবেন না প্রার্থীরা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​

সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ পৌর শহরের একটি বেসরকারি স্কুল চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের পাশে বখাটেপনা করার সময় চার শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ। হেফাজতে নেয়া চার শিক্ষার্থী একই এলাকার বাসিন্দা। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ডেকে সমাজসেবা অফিসের শিশু কর্মকর্তার মাধ্যমে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

পুলিশ জানায়, ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের পাশে নির্জন এলাকায় মাদক সেবন ও বখাটেপনা করছিল শিক্ষার্থীরা। একজন সচেতন নাগরিক ফোন দিয়ে পুলিশকে জানালে, পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে হেফাজতে নেয়। পরে তাদের স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবককে অবগত করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ জানান, মৌখিক অভিযোগ পেয়ে চার শিক্ষার্থীকে হেফাজতে নেয়া হয়েছিল। যেহেতু তারা শিশু তাই সমাজসেবা অফিসের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হয়েছে। স্কুলের পাশে ইভটিজিং বা বখাটেপনার কোন সুযোগ নেই। পুলিশের কাছে তথ্য দিলে এরকম অভিযান অব্যাহত থাকবে।

জেলা সমাজসেবা অফিসের শিশু কর্মকর্তা মো জায়ফর বলেন, শিক্ষার্থীরা কিশোর এবং অধ্যয়নরত। ভবিষ্যৎ বিবেচনায় মুচলেকা নিয়ে অভিভাবক ও শিক্ষকের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। তারা অঙ্গিকার করেছে এরকম কর্মকাণ্ড আর করবে না। সূত্র-সুনামগঞ্জের খবর.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com