1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
চ্যালেঞ্জে বাজিমাত: এবার গোল্ডেন জিপিএ-৫ পেল জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের রোহিত গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী

চ্যালেঞ্জে বাজিমাত: এবার গোল্ডেন জিপিএ-৫ পেল জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের রোহিত

  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
স্টাফ রিপোর্টার::
এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) ফলাফলে গৌরবময় সাফল্য অর্জন করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী রোহিত দেব। পরীক্ষার বাংলা খাতা চ্যালেঞ্জ করে নতুন মূল্যায়নে সর্বোচ্চ সূচক গোল্ডেন জিপিএ-৫ (A+) পাওয়ার গৌরব অর্জন করেছে সে।
রোহিত দেব জগন্নাথপুর পৌরসভার বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা, ব্যাংক কর্মকর্তা বিমল দেব এবং শিক্ষিকা জ্যোতি রানী সেন দম্পতির দ্বিতীয় সন্তান। 
সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার মূল ফলাফলেই রোহিত জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। তবে নিজের মেধা ও প্রস্তুতি অনুযায়ী বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর কম আসায় সে ফলাফলের ওপর সন্তুষ্ট হতে পারেনি। পরবর্তীতে প্রবল আত্মবিশ্বাসের ওপর ভর করে শিক্ষা বোর্ডের নিয়মানুযায়ী খাতা পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) জন্য আবেদন করে সে। গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বোর্ড চ্যালেঞ্জের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, বাংলায় নম্বর বৃদ্ধি পেয়ে তার পূর্বের সাধারণ জিপিএ-৫ পরিবর্তন হয়ে সর্বোচ্চ অলরাউন্ডার সূচক ‘গোল্ডেন জিপিএ-৫’ এসেছে।
এ বিষয়ে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ নূর ফলাফলের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্বের মূল ফলাফলেই রোহিত জিপিএ-৫ পেয়েছিল। তবে বোর্ড চ্যালেঞ্জের পর নতুন ফলাফলে তার পয়েন্ট ও গ্রেড চমৎকারভাবে বৃদ্ধি পেয়ে গৌরবময় ‘গোল্ডেন এ প্লাস’ এসেছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও আনন্দ প্রকাশ করে বলেন, রোহিতের এই নতুন ও অনন্য সাফল্যের পর আমাদের ঐতিহ্যবাহী বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। আমাদের শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত এবং তাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com