1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:

সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়

  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় একই পরিবারের দুই নারীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে বউ-শাশুড়ি।

শনিবার সকাল ৬টায় ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বকশিগঞ্জ থানার ওসি মোহা. মকবুল হোসেন।

নিহতরা হলেন, ঠাকুর পাড়া এলাকার মৃত মোকসেদ আলীর স্ত্রী উফেজা বেগম (৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী ফরিদা বেগম (৪০)।

স্থানীয়দের বরাতে ওসি মকবুল হোসেন বলেন, শনিবার সকালে সড়কের পাশে দাঁড়িয়ে দাত পরিষ্কার করছিলেন উফেজা বেগম ও তার ছেলের স্ত্রী ফরিদা বেগম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামে একটি বাস ঠাকুর পাড়া হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। বাসটি ঠাকুর পাড়া এলাকা অতিক্রম করার সময় ওই দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় বাসের চালক পালিয়ে গেলেও হেলপার মহিউদ্দিনকে আটক ও বাসটি জব্দ করে থানায় নেয়া হয়েছে বলেও জানান ওসি। সূত্র-বিডিনিউজ২৪.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com