1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরশহরে ‘হোটেল সানলাইট’ এর শুভ উদ্বোধন শান্তিগঞ্জে বাড়ি ফেরার পথে বজ্রঘাত, কিশোরের মৃত্যু মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী অনলাইন জুয়ায় হেরে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ৬ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণাকারী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ওসমানীনগরে অ্যাম্বুলেন্স-হাইয়েস ও অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে নিহত ২ সৌদির বিমানবন্দরে অতর্কিত হামলা, নিহত ৩ সৌদি নাগরিক সুরা মুজ্জাম্মিল: আল্লাহ যেভাবে নবীজিকে নেতৃত্বের শিক্ষা দিয়েছেন সুনামগঞ্জ জেলার এলপিজি ডিস্ট্রিবিউটার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ওসমানীনগরে অ্যাম্বুলেন্স-হাইয়েস ও অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে নিহত ২

  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৬ ছয়জন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স(ঢাকা মেট্রো-চ৭১-২৯৪৯) ও সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৯-৫০৫৩) শেরপুরগামী (সুনামগঞ্জ-থ-১১-৪৮৪৪) একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই হাইয়েস এর যাত্রী চাঁদপুর জেলার সদর উপজেলার মহামায়া গ্রামের সুহেল আহমদ(৪৭) নিহত হন। এই ঘটনায় ৬জনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলার খায়রুল ইসলামকে (৪৭) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শেরপুর হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করার পর একজনকে মৃত ঘোষনা করেছেন চিকিৎসক। এর আগে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।

এই বিষয়ে আইনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সূত্র-সিলেটভিউ২৪.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com