স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সব পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান দিয়েছেন ইতালিপ্রবাসী সমাজসেবী মজনু আলী। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের কৃতী সন্তান।
শনিবার মন্ডপগুলোতে মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে এ অনুদান পৌঁছে দেওয়া হয়।
অনুদানপ্রাপ্ত পূজামণ্ডপগুলো হলো—কালিটেকী সার্বজনীন পূজামণ্ডপ, কলকলিয়া দুর্গাবাড়ী সার্বজনীন পূজামণ্ডপ, ঘুঙিয়ারগাঁও পারিবারিক পূজামণ্ডপ, কলকলিয়া জগন্নাথাশ্রম সার্বজনীন পূজামণ্ডপ, খাশিলার অর্জুন মার্কেট এলাকার মাতৃবন্দনা সার্বজনীন পূজামণ্ডপ এবং খাশিলা দক্ষিণপাড়া পারিবারিক পূজামণ্ডপ।
দীর্ঘ এক যুগ ধরে মজনু আলী কলকলিয়া ইউনিয়নসহ জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করে আসছেন তিনি।
এ বিষয়ে মজনু আলী বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই সামান্য আর্থিক উপহার আমার ব্যক্তি উদ্যোগ থেকে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার একটি ইতিবাচক প্রয়াস মাত্র। এলাকার মানুষের পাশে দাঁড়ানো, সুখে-দুঃখে পাশে পাশার এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।