স্টাফ রিপোর্টার::
দেবী বিসর্জনের মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আজ বুধবার (২১ অক্টোবর) উপজেলার ৩৯পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব শেষ হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত শুক্রবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়। বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয় উৎসব। বুধবার বিকেলে উপজেলা সদরের আলকানাপাড় স্লুইসগেট নলজুর নদীতে বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার নূর ইসলাম,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বিজন কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সতীশ গোস্বামী, কমিউনিটি নেতা প্রনয় কান্তি সূত্রধর খোকন,পিষুষ রায় কালা,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুজিত কুমার রায়,সহ সভাপতি রূপক কান্তি দেব, সাধারণ সম্পাদক বিভাষ দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, যুগ্মআহ্বায়ক শশী কান্ত গোপ, সদস্য সচিব সাংবাদিক অমিত দেব,পৌর শাখার সদস্য সচিব জীবন গোপ প্রমুখ প্রতিমা বিসর্জ্জনে জগন্নাথপুর কেন্দ্রীয় পূজা মন্ডপ কমিটির প্রতিমা,ভবানীপুর ভটবাড়ি প্রতিমা,রসুলগঞ্জ বাজার পূজা মন্ডপের প্রতিমা, সাতহাল পূজা মন্ডপের প্রতিমা ও আলীপুর সার্বজনীন পূজা মন্ডপের প্রতিমা বিসর্জ্জন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিমাগুলো এলাকাভিত্তিক নদী,পুকুর ও জলাশয়ে বিসর্জন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বিজন কুমার দেব জানান,শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শারদীয় দুর্গা উৎসব এ উপজেলায় শান্তিপূর্ণ উৎসবের মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তায় উদযাপিত হয়েছে।