1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব যুক্তরাষ্ট্রে ফের ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর হবিগঞ্জে নদীতে ভেসে ‍উঠলো ‘গৃহবধূর’ মরদেহ জামায়াতের সংবাদ সম্মেলন নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দে বৈষম্য করা হচ্ছে ৪৬ লাখ টাকা দিয়েও স্বপ্নের ইতালি যাওয়া হলো না সোহেলের ইনসাফ প্রতিষ্ঠায় ইসলাম অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাসায় মাদকের কারবার নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে আটক সুনামগঞ্জে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন বাবা

হবিগঞ্জে নদীতে ভেসে ‍উঠলো ‘গৃহবধূর’ মরদেহ

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশে নদীতে গোসল করতে নেমে মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূকে নিখোঁজের একদিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০ টার দিকে আজমিরীগঞ্জ বাঁশ বাজারের পার্শ্ববর্তী নদীতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে বিষয়টি পুলিশকে খবর দেয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।

 

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামে বাড়ির পার্শ্ববর্তী কালনী নদীতে গোসল করতে গেলে নিখোঁজ হন ওই নারী। মরিয়ম বিবি নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধু মরিয়ম বিবি বাড়ীর পিছনে কালনী নদীতে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে তিনি পানির স্রোতে নিখোঁজ হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করলেও নিখোঁজ মরিয়মের কোন খোঁজ পাওয়া যায়নি।

 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাকাইলছেও নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ অপু দাস। তিনি জানান- ওই নারীর পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে আবেদন করা হয়েছে। আবেদন গৃহীত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

স্থানীয় ইউপি সদস্য মো.মহিবুর মিয়া জানান, একবছর আগে মরিয়ম বিবি ও আমজাদের বিয়ে হয়। নদীতে গোসলে নেমে নদীর স্রোতে নিখোঁজ হন মরিয়ম। আজ তার মরদেহ নদীতে ভেসে উঠেছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com