1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দিনাজপুরের পার্বতীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের রাবেয়ার মোড় সোনাপুকুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, মনোরঞ্জন রায় তার একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সোনাপুকুর গ্রামে যান। এসময় পারিবারিক দ্বন্দ্বের জেরে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। এসময় স্থানীয়রা এক হামলাকারীকে আটক করে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন হামলাকারীকে আটক করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে তাকে হামলা করা হয়েছে।

নিহত শিক্ষকের নাম মনোরঞ্জন রায়। তিনি চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং চিরিরবন্দরের ইসবপুর ইউনিয়নের বাসিন্দা।

সূত্র এশিয়া পোস্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com