1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে প্রবাসীর বাড়ি থেকে ৩৫ লাখ টাকার মালামাল চুরি, অভিযুক্ত গ্রেপ্তার শান্তিগঞ্জে প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন আজ মানুষের জীবন রক্ষায় ইসলামের শিক্ষা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি

সিলেটে প্রবাসীর বাড়ি থেকে ৩৫ লাখ টাকার মালামাল চুরি, অভিযুক্ত গ্রেপ্তার শান্তিগঞ্জে

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

জগন্নাথপুর২৪::

সিলেটের শাহপরাণে প্রবাসীর বসতঘরের টিনের চাল খুলে প্রায় ৩৫ লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় অভিযুক্ত আল আমিনকে (৩৩) গ্রেপ্তার করেছে এসআরবি—৯। গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শাহপরাণ (রহ.) থানাধীন দাসপাড়া এলাকার বাসিন্দা উম্মাহ্ পরভীন (কলি) গত ১৩ আগস্ট সিঙ্গাপুর ও মালয়েশিয়া ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। এই সুযোগে গত ১৪ আগস্ট রাতে অজ্ঞাতনামা চোর চক্র পূর্বপরিকল্পিতভাবে তার বসতঘরের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে।

 

চোরেরা আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে গচ্ছিত মূল্যবান স্বর্ণালংকার, রৌপ্য অলংকার ও নগদ টাকা নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকা। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে চুরির বিষয়টি দেখতে পেয়ে বাদী দ্রুত দেশে ফিরে এসএমপি’র শাহপরাণ (রহ.) থানায় একটি মামলা (মামলা নং—১৮, তারিখ: ১০/০৯/২০২৬) দায়ের করেন। মামলা হওয়ার পর এসআরবি—৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর রাতে এসআরবি—৯, সদর কোম্পানী, সিলেট এবং সিপিসি—৩ সুনামগঞ্জের একটি যৌথ আভিযানিক দল সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন ডাবর পয়েন্টে অভিযান পরিচালনা করে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আল আমিন (৩৩) সিলেট জেলার শাহপরাণ (রহ.) থানার বালুটিকর খাদিমপাড়া এলাকার মো. আব্দুল আলিম ওরফে হিলিম মিয়ার ছেলে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি—৯ এর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com