1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিল লরি, প্রাণ গেল ৫ জনের ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক চার সন্তানকে প্রতিষ্ঠিত করেও শেষ বয়সে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পচনধরা মরদেহ প্রধানমন্ত্রীর সফর, জাপানে আজ শীর্ষ বৈঠক, সই হতে পারে আট সমঝোতা স্মারক দেশ ও জাতির সমৃদ্ধির জন্য প্রয়োজন সম্মিলিত তওবা ‘আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা’ সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে জগন্নাথপুরে অপপ্রচার রোধে সভা: `সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার সম্প্রীতির জন্য বড় হুমকি’  সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সিলেটে একদিনে তিন মরদেহ উদ্ধার

যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় এক যুবকের সঙ্গে দেখা করতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। তরুণী কেন্দুয়ার বিল্লাল নামে এক যুবকের সঙ্গে দেখা করতে আসেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

গতকাল রোববার দুপুরে তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়। আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ গড়ে তোলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বিল্লাল মিয়া।

ওই তরুণী পুলিশকে জানান, দুজনের মধ্যে মোবাইল ফোনে কথোপকথনের পর সামনাসামনি দেখা করতে গত শনিবার রাতে বিল্লালের গ্রামে আসেন তিনি। কিন্তু বিল্লাল তার বাড়িতে না নিয়ে কাশিপুর ঈদগাহ মাঠে নিয়ে যান। সেখানে নির্জন স্থানে বিল্লাল তার দুই বন্ধু হারুন ও রুবেলকে নিয়ে তাকে দলবদ্ধ ধর্ষণ করেন।

ধর্ষণের শিকার হয়ে তরুণী কৌশলে তাদের কবল থেকে বেরিয়ে এসে কেন্দুয়া থানার পুলিশকে জানান। পুলিশ ভুক্তভোগী ওই তরুণীর কাছ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের নাম-ঠিকানা সংগ্রহ করে। গতকাল রোববার সকাল থেকেই অভিযানে নামে পুলিশ। পরে সকালে কাশিপুর গ্রামে মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রোস্তম আলীর ছেলে হারুন (২৭) এবং এখলাস মিয়ার ছেলে রুবেলকে (২৫) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে বিল্লাল, হারুন ও রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ও মামলা তদন্ত কর্মকর্তা সজল সরকার জানান, ওই তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশি পাহারায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠালে আদালতের বিচারক তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলাটির তদন্ত চলছে।

সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com