1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিল লরি, প্রাণ গেল ৫ জনের ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক চার সন্তানকে প্রতিষ্ঠিত করেও শেষ বয়সে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পচনধরা মরদেহ প্রধানমন্ত্রীর সফর, জাপানে আজ শীর্ষ বৈঠক, সই হতে পারে আট সমঝোতা স্মারক দেশ ও জাতির সমৃদ্ধির জন্য প্রয়োজন সম্মিলিত তওবা ‘আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা’ সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে জগন্নাথপুরে অপপ্রচার রোধে সভা: `সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার সম্প্রীতির জন্য বড় হুমকি’  সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সিলেটে একদিনে তিন মরদেহ উদ্ধার

সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিল লরি, প্রাণ গেল ৫ জনের

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় পাঁচজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিরা ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, শাপলা পরিবহনের একটি বাস গতকাল রাতে চট্টগ্রাম থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। বাসটি কুমিরে ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট থেকে ১০০ গজ উত্তরে আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক গাড়িটিকে সড়কের পাশে পার্ক করে যান্ত্রিক ত্রুটি সারানোর কাজ করছিলেন। এ সময় বাসের ভেতর থেকে কিছু যাত্রী নেমে সড়কের পাশে রাখা কাঠের গুঁড়িতে বসে অপেক্ষা করতে থাকেন। হঠাৎ ঢাকামুখী একটি কনটেইনারবাহী লরি বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে কাঠের গুঁড়িতে বসে থাকা যাত্রীদের চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও দুজনের।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মতিন বলেন, ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। নারীদের একজনের বয়স ৩৫ এবং অপরজনের ৪২ বছরের মতো। নিহত পুরুষের আনুমানিক বয়স ৪৫ বছর। আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে জানা গেছে, সেখান থেকেও দুজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর বাস ও লরিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের কর্মকর্তা আবদুল মতিন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলে নিহত তিনজনের লাশ বার আউলিয়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুণ্ডের থেকে আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তাঁদের একজন নারী, বয়স ২৫ বছর। অন্যজন সাত বছরের শিশু। সূত্র-প্রথম আলো

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com