1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টায় নিহত বেড়ে ১৯৪

  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০১৬
  • ৫৪৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: তুরস্কের সেনাবাহিনীর ক্ষুদ্র একটি অংশের অভ্যুত্থানের চেষ্টায় অন্তত ১৯৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সহস্রাধিক।

শুক্রবার রাত থেকে গণতন্ত্রপন্থীদের সঙ্গে অভ্যুত্থানকারীদের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ১০৪ জন অভ্যুত্থানকারী। বাকি ৯০ জনের মধ্যে ৪৭ জন বেসামরিক নাগরিক আর অন্যরা পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় পাঁচ জেনারেল ও ২৯ জন কর্নেলকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। সবমিলিয়ে ১৫শ’র বেশি সেনা গ্রেফতার হয়েছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে গণতন্ত্রপন্থীরা রাজপথে নেমে আসে। বিরোধী দলগুলোও এ অভ্যুত্থান চেষ্টার তীব্র সমালোচনা করেছে।

সাধারণ জনগণের অনেককেই রাস্তায় সেনাদের ধাওয়া করতে দেখা গেছে। অভ্যুত্থানের চেষ্টার পর বহু সেনা আত্মসমর্পণ করেছেন।

সেনা অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে দাবি করে জড়িতদের কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com