1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

তুরস্কে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে ৭৮৫০ পুলিশ বরখাস্ত

  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ৫৪১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: তুরস্কে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে দেশের পুলিশ বিভাগে। এই অভিযোগে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৭ হাজার ৮৫০ পুলিশকে বরখাস্ত করা হয়েছে। তুরস্কের একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

রোববার (১৭ জুলাই) রাতে প্রশাসনের পক্ষ থেকে এ আদেশ জারি করা হয়।

বরখাস্ত করা পুলিশ সদস্যদের একটি তালিকা বিভিন্ন প্রদেশের প্রধানদের কাছে পাঠিয়েছেন দেশটির পুলিশ প্রধান মেহমুদ চেলালেথিন লেকেসিজ।

ওইসব পুলিশ সদস্যদের রাতেই প্রাদেশিক পুলিশ সদর দফতরে ডাকা হয় এবং তাদের অস্ত্র এবং আইডি কার্ড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, সেনা অভ্যুত্থানের চেষ্টা হলেও ওই পুলিশ সদস্যরা দেরি করে মাঠে নামেন। তাদেরকে গুলেনের অনুসারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার রাতে তুরস্কের ক্ষমতা দখলের চেষ্টা করে দেশটির সেনাবাহিনীর ক্ষুদ্র অংশ। তারা অভ্যুত্থান ঘটিয়ে দেশের ক্ষমতা দখলের দাবিও করেছিল। সারাদেশে কারফিউ ঘোষণা করা হয়।

কিন্তু জনগণ গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে সেনা সদস্যদের অভ্যুত্থানকে ব্যর্থ করে দেয়। এরদোগান সরকারের পক্ষে অবস্থান নেয় দেশটির জনগণ। তারা সেনা সদস্যদের পিটিয়ে পুলিশে তুলে দেয়। সেনাদের ট্যাঙ্ক দখলে নিয়ে তার মাথায় দেশের পতাকা লাগিয়ে উল্লাস করে জনতা।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের দেয়া তথ্য মতে, ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় নিহত হয়েছেন ২৬৫ জন। এর মধ্যে অভ্যুত্থানপন্থী বিদ্রোহী রয়েছেন ১০৪ জন। আর অভ্যুত্থান প্রতিরোধ করতে গিয়ে সামরিক-বেসামরিক লোক নিহত হয়েছেন ১৬১ জন।

উল্লেখ্য, তুরস্কের পুলিশ প্রশাসনে বড় ধরনের বহিষ্কারাদেশ এবারই প্রথম নয়। গত দুই বছরে তুরস্কের পুলিশ সদস্যদের ওপর এই ধরনের আরও বহিষ্কারাদেশের ঘটনা ঘটেছে। তারা যুক্তরাষ্ট্রে অবস্থানকারী দেশটির ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারী ছিলেন বলে অভিযোগ।

গত শুক্রবারের সেনা অভ্যুত্থানের চেষ্টার সঙ্গে গুলেনের অনুসারীরাই মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছেন বলে তুরস্কের সরকার দাবি করেছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com