1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

ইসলাম ধর্ম গ্রহণ করে হজ পালন করলেন বৃটিশ রাষ্ট্রদূত

  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪২৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সৌদি আরবে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত সিমন কলিস ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে হজ পালন করেছেন। বৃটেনের দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, তিনিই হয়তো হজ পালন করা প্রথম বৃটিশ রাষ্ট্রদূত। টুইটারে পোস্ট করা বিভিন্ন ছবিতে দেখা গেছে, মক্কায় হজযাত্রীদের সাদা কাপড় পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন তিনি। পাশে ছিলেন তার স্ত্রী হুদা মুজারকেছ। টুইটারে এমন ছবি ছড়িয়ে পড়লে তিনি নিজ থেকেই জানান, ২০১১ সালে হুদা মুজারকেছকে বিয়ের কয়েকদিন আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
প্রথম এ ছবিগুলো টুইটারে প্রকাশ করেছিলেন সৌদি আরবের লেখক ফাওজিয়া আলবাকর। ছবির পাশাপাশি তিনি আরবিতে লিখেছিলেন: ‘ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর হজ পালন করছেন সৌদি আরবে নিযুক্ত প্রথম কোন বৃটিশ রাষ্ট্রদূত। মক্কায় সিমন কলিন্স, সঙ্গে তার স্ত্রী হুদা।’
পরে এক টুইট বার্তায় কলিস নিজেই আরবিতে লিখেন, প্রায় ত্রিশ বছর ধরে মুসলিম সংস্কৃতির সঙ্গে বসবাস তার। ২০১১ সালে বিয়ের কয়েকদিন আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর শুভাকাঙ্খীরা তাকে ও তার স্ত্রীকে অভিনন্দন জানাতে থাকেন। এমন একটি অভিনন্দের প্রত্যুতরে তিনি লিখেন, ‘ধন্যবাদ আপনাকে এবং ঈদ মোবারক।’
২০১৫ সাল থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে রয়েছেন রাষ্ট্রদূত কলিস। এর আগে তিনি বৃটিশ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন সিরিয়া, ইরাক, ভারত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তিউনেশিয়া ও ইয়েমেনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com