1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

অপেক্ষায় ছিলেন মা, ফিরল না শিশুটি

  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৭৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: জুমার নামাজ আদায় শেষে ফিরছিল শিশুটি। সড়ক বিভাজকের কাঁটাতারের মাঝের কাটা অংশ দিয়ে রাস্তা পার হতে যাচ্ছিল। দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। নিমেষে সে নিশ্চুপ। খবর পেয়ে তার অপেক্ষায় বসে থাকা মা ছুটে আসেন। রাস্তায় পড়ে বিলাপ শুরু করে দেন।

আজ শুক্রবার বেলা দুইটার কিছু আগে রাজধানীর কারওয়ান বাজারে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ১০ বছরের শিশুটির নাম রবিউল আউয়াল। সে আম্বর শাহ মাদ্রাসার ছাত্র। জুমার নামাজ আদায় করে রাস্তার ওই পারে বাড়ি ফিরছিল। বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়ায় তার বাড়ি।

ওই সড়কে বিপজ্জনকভাবে রাস্তা পারাপার বন্ধে সড়ক বিভাজকে কাঁটাতার দেওয়া রয়েছে। তবে মাঝের কিছু অংশ কাটা ছিল। ছুটির দিনে ফাঁকা রাস্তায় সেখান দিয়েই পার হতে গিয়েছিল শিশুটি।

খবর পেয়ে ছেলের অপেক্ষায় থাকা মা রানু বেগম ছুটে এসেছেন। রাস্তায় বসে আহাজারি করছেন তিনি। মা জানালেন, রবিউল আম্বর শাহ মাদ্রাসায় পড়ত। নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিল সে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com