1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
সুমিত রায়:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মৌসুমের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনকে ঘিরে উৎসব বিরাজ করছে।
আগামীকাল রোববার (১৬ আগস্ট) অনুষ্ঠিতব্য এই নির্বাচনে মূল আকর্ষণ ছড়াচ্ছে শীর্ষ দুই পদ। এবারের লড়াইয়ে সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ক্রিকেট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, মাঠের ক্রিকেটের পাশাপাশি নেতৃত্ব চয়নের এই লড়াইয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সভাপতি পদের জন্য ভোটযুদ্ধে নেমেছেন সুবল দেব, হুমায়ুন আহমেদ ও মোশাররফ হোসেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন জুবেদ মিয়া ও লাহিন আহমেদ।
রোববার বিকেলে কেশবপুর বাজারস্থ অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে সরাসরি ব্যালটের মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার বিভিন্ন নিবন্ধিত ক্রিকেট ক্লাবের মনোনীত মোট ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী এক মৌসুমের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। 
প্রতি মৌসুমে নতুন কমিটি গঠনের ধারাবাহিকতায় এই নির্বাচনের আয়োজন করা হয়। একটি অবাধ, সুষ্ঠু  ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে ইতিমধ্যে ব্যালট বক্স প্রস্তুতকরণসহ যাবতীয় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ।

জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া বলেন, বলেন, নতুন মৌসুমের কমিটি গঠনের লক্ষ্যে আমাদের যাবতীয় নির্বাচনী প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। একটি সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

আশা করি, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কালকের এই নির্বাচন সম্পন্ন হবে

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com