1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

কাশ্মীর সীমান্তে ভারতের সেনা অভিযান

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫২৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পাকিস্তান সংলগ্ন কাশ্মীর সীমান্তে গোলযোগপূর্ণ নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গতকাল বুধবার রাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এএফপির খবরে বলা হয়, বড় বড় শহরে পরিকল্পিত ধারাবাহিক হামলা ঠেকাতেই এই হামলা বলে সেনাসূত্র দাবি করেছে।এ অ​ভিযানের নিন্দা জানিয়ে পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারত বিনা ‘উসকানিতে’ নিয়ন্ত্রণ রেখা বরাবর এই হামলা চালিয়েছে। এতে তাদের দুজন সেনা নিহত হয়।

ভারতীয় সেনাবাহিনীর এই অভিযানকে বলা হচ্ছে ‘সার্জিক্যাল স্ট্রাইক’। এই ধরনের অভিযানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতে অনুপ্রবেশ ও হামলা চালাতে প্রস্তুত সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলা চালানো হয়।

ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের মহাপরিচালক (ডিজিএমও) লে. জেনারেল রণবীর সিং বলেন, গতকাল রাতের ওই হামলায় সন্ত্রাসী পক্ষে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটেছে। অভিযান শেষ হয়েছে।

ওই সেনা কর্মকর্তা বলেন, সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে ভারতীয় পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com