1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

নেপালে ভূমিকম্পে ১১৪ জনের মৃত্যু

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫
  • ৭৫৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক-নেপালে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার বিকেলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী প্রসাদ ধকল এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত রাজধানী কাঠমান্ডুতে ৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’
এছাড়া রাজধানীর নিকটবর্তী ভক্তপুর জেলায় আরও ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলেও জানা তিনি।
তবে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়েই সিএনএনের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ভূমিকম্পে দেশটিতে দেড় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শনিবার স্থানীয় সময় ১১টা ৪১ মিনিটে নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমান্ডু থেকে ৮১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে নেপালের পার্শ্ববর্তী দেশ ভারত ও বাংলাদেশেও ভূকম্পন অনুভূত হয়।
নেপালে ভূমিকম্পে রাজধানীর কাঠমান্ডুর কেন্দ্রে অবস্থিত দারাহারা টাওয়ার ধসে পড়ে। এছাড়াও কাঠমান্ডু ও এর আশপাশের জেলায় আরও বেশ কিছু ভবন ধসে পড়ে এবং বেশ কয়েকটি স্থানে রাস্তায় বড় আকারের ফাটল দেখা দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com