1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:

১৪ কেজি সোনার লেহঙ্গা পড়ে অভিনয় করলেন নায়িকা

  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
  • ৬৩৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ১৪ কেজি খাঁটি সোনার লেহঙ্গা। হ্যাঁ ঠিকই শুনেছেন, খাঁটি সোনার লেহঙ্গা। এটা কোনও ঐতিহাসিক যুগের লেহঙ্গা নয়। এক্কবারে হাল আমলের। আর সেই সোনার লেহঙ্গা পরে অভিনয় করলেন নায়িকা। এই খবরেই হইচই সোশ্যাল মিডিয়ায়। ২৬ বছরের প্রজ্ঞা জয়সওয়াল একটি তেলুগু ছবিতে অভিনয় করছেন। ছবির নাম ‘ওং নমঃ ভেঙ্কটেশ্বরায়া’। সেই ছবিতেই সোনার কাজ করা লেহঙ্গা পরে অভিনয় করেছেন প্রজ্ঞা। এমনটাই মনে করা হচ্ছে।

সেই ছবিতে তাঁর ফার্স্ট লুক শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই ইন্টারনেটে ভাইরাল প্রজ্ঞা এবং তাঁর পরণের সোনার লেহঙ্গা। এই ছবিটি পোস্ট করে প্রজ্ঞা লিখেছেন-‘১৪ কিলোগ্রামের সোনার লেহঙ্গা’।
তাতেই কেল্লাফতে। সবার একটাই প্রশ্ন, প্রজ্ঞা কি সত্যিই ১৪ কেজি ওজনের সোনার লেহঙ্গা পরে আছেন? যাবতীয় আলোচনা এখন তা নিয়েই।

রাঘবেন্দ্র রাও পরিচালিত এই সিনেমা হরিরাম বাবা নামে এক ভক্তের জীবন কাহিনি নিয়ে। তিরুপতি তিরুমালা পীঠস্থানের দেবতা ভেঙ্কটেশ্বরায়ার এই ভক্ত ১৫০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এক আশ্রম। তাঁর জীবনী নিয়েই সিনেমা। সিনেমায় প্রজ্ঞা কোন ভূমিকায় অভিনয় করছেন তা এখনও জানা যায়নি। তবে সবাই এখন আগ্রহী তাঁর পরণের সবুজ-সোনালি লেহঙ্গা নিয়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com