1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
  • ৪৯৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনেরও ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সোয়া বারটার দিকে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ভোট বর্জনের এ ঘোষণা দেন।
প্রেস ব্রিফিংয়ে মওদুদ আহমদ বলেন, ঢাকার দুই সিটির অধিকাংশ ভোটকেন্দ্র থেকেই আমাদের এজেন্টদের বের করে দিয়েছেন সরকার দলীয় সমর্থকরা। এখন তারা নিজেরাই নিজেদের ভোট দিচ্ছেন। এ অবস্থায় আমরা নির্বাচন প্রত্যাখ্যান করলাম, বর্জন করলাম। প্রার্থীদের নির্বাচন থেকে প্রত্যাহার করে নেওয়ারও ঘোষণা দেন মওদুদ।
দলটির ইলেকশন মনিটরিং টিমের সদস্যরাসহ উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ব্রিফিংয়ে উপস্থিত আছেন।
এর আগে বেলা সোয়া ১১টায় কেন্দ্র দখল, কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট বর্জন করেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলমও। নগরীর দেওয়ানহাট উন্নয়ন আন্দোলনের নির্বাচনী কার‌্যালয়ে তিনি এ ঘোষণা দেন। রাজনীতি থেকে অবসরেরও ঘোষণা দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনজুর আলম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com